পুলওয়ামায় শীর্ষ হিজবুল কমান্ডারকে ঘিরে ফেলল পুলিশ, চলছে গুলির লড়াই

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা:  লকডাউনের মধ্যেও জঙ্গি কার্যকলাপে ছেদ পড়েনি জম্মু-কাশ্মীর উপত্যকায়। বুধবার সকাল থেকে পুলওয়ামায় বেইগপুরায় হিজবুল মুজাহিদিনের এক শীর্ষ কমান্ডারকে ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। দফায় দফায় চলছে গুলির লড়াই। জম্মু-কাশ্মীরের ১০টি জেলাতেই বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট কানেকশন। নিরাপত্তা বাহিনীর আধিকারিকদের অনুমান, ঘিরে রাখা জঙ্গি হিজবুলের প্রধান রিয়াজ নাইকু। তার মাথার দাম ১২ লক্ষ টাকা।অন্য দিকে পুলওয়ামারই পামপোর এলাকায় দুই জঙ্গিকে নিকেশ করেছে সেনা, আধাসেনা ও পুলিশের যৌথ বাহিনী।

Manual8 Ad Code

বুধবার সকালে বেইগপুরায় এক জঙ্গির উপস্থিতির খবর পায় জম্মু-কাশ্মীর পুলিশ। তার পরেই শুরু হয় অভিযানের প্রস্তুতি। সকাল নটা নাগাদ গোটা  এলাকা ঘিরে ফেলে সেনা, আধাসেনা ও পুলিশের বিশাল বাহিনী। পুরো রাজ্যেই ইন্টারনেট বন্ধ করে শুরু হয় গুলির লড়াই। এ দিন দুপুর পর্যন্ত সেই অভিযান চলছে। মাঝেমধ্যেই চলছে গুলির লড়াই। পুলিশ অফিসাররা
এ দিন সকালে জম্মু কাশ্মীর পুলিশের পক্ষ থেকে প্রথমে টুইট করা হয়, নির্দিষ্ট তথ্য পেয়ে অবন্তিপুরের বেইগপুরায় গত রাত থেকে অপারেশন শুরু হয়েছে। তার পর ৯টা সাত মিনিটে ফের টুইটে জানানো হয়, অবন্তীপুরে শীর্ষ জঙ্গি কমান্ডারকে ঘিরে ফেলা হয়েছে। গুলির লড়াই চলছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, হিজবুলের ওই শীর্ষ জঙ্গি দীর্ঘদিন ধরেই তাঁদের মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছে। এই হিজবুল কমান্ডার রিয়াজ নাইকু ২০১৬ সালে বুরহানওয়ানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হওয়ার পর উপত্যকায় হিজবুল জঙ্গি গোষ্ঠীর দায়িত্ব নেয়।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code