যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: এবার যুক্তরাষ্ট্রের কেনাটাকি অঙ্গরাজ্যে এক অস্ত্রধারীর গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ওই ব্যক্তির বাড়িতে ওয়ারেন্ট নিয়ে যায় পুলিশ সদস্যরা। এসময় তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে সে। তার বাড়িটি ছিল নির্জন জায়গায়। ফ্লয়েডের কাউন্টি শেরিফের কার্যালয় গত শুক্রবার নিহত দুই পুলিশের পরিচয় শনাক্ত করেছে। উইলিয়াম পেট্রি এবং ক্যাপ্টেন রালপাহ ফ্রেসার। আহত তৃতীয় পুলিশ কর্মকর্তা শুক্রবার মারা যান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code