পদত্যাগ করলেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: কর্মীদের চাপের মুখে রাষ্ট্র মালিকানাধীন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যানের পদ ছেড়েছেন ড. জায়েদ বখত। রবিবার (২৫ আগস্ট) তিনি পদত্যাগ করেন। ব্যাংকটির পর্ষদ চেয়ারম্যান হিসেবে অর্থনীতিবিদ ড. জায়েদ বখত তিন মেয়াদে দায়িত্ব পালন করেছেন। ২০২০ সালে সবশেষ ৩ বছরের জন্য নিয়োগ পান তিনি। এর আগে ২০১৭ সালের ৪ ডিসেম্বর দ্বিতীয় মেয়াদে তিন বছরের জন্য তাকে নিয়োগ দেয় সরকার। ২০১৪ সালের ১৮ নভেম্বর প্রথমবার তিন বছরের জন্য অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান পদে তিনি নিয়োগ পান। এর আগে ২০১২ সালের ১৯ ডিসেম্বর সোনালী ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন ড. জায়েদ বখত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code