আপিলকারীরা শতভাগ ন্যায়বিচার পাবেন: ইসি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

জাতীয় ডেস্ক :

Manual4 Ad Code

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে যাঁরা আপিল করছেন, তাঁরা শতভাগ ন্যায়বিচার পাবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

Manual8 Ad Code

আজ শুক্রবার আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে আপিল কার্যক্রমের চতুর্থ দিনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ছোটখাটো ভুলত্রুটি সমাধান করে প্রার্থিতা ফেরত পাওয়ার আবেদন করলে কমিশন বিবেচনা করবে কি না, জানতে চাইলে তিনি বলেন, সেটা কমিশন বিবেচনা করবে, অ্যাডভান্স তো বলতে পারি না। কমিশন অবশ্যই ন্যায়বিচার করে তাঁদের আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

Manual1 Ad Code

মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে কিছু আপিল হয়েছে, সেগুলোর বিরুদ্ধে যদি প্রমাণ পান, তাহলে বাতিল করবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই। আইনে আছে দেখেন, এবার আরপিও সংশোধন হয়েছে। আগে ছিল রিটার্নিং অফিসারের রিজেকশনের বিরুদ্ধে আপিল। আরপিওতে আছে, শুধু রিটার্নিং অফিসারের রিজেকশন না, রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে। সেটা অ্যাকসেপ্টেন্সের বিরুদ্ধেও আপিল হবে, রিজেকশনের বিরুদ্ধে আপিল হবে। যেহেতু আইনে আছে, কমিশন যথাযথ সিদ্ধান্ত নেবে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সময়মতো হাজির হয়ে যদি তাঁরা মনোনয়ন জমা দিতে না পারেন, তাঁরা তো হাইকোর্টে গিয়েছিলেন। হাইকোর্ট যদি নির্দেশনা দেন, তাহলে রিটার্নিং অফিসার মনোনয়নপত্র গ্রহণ করবেন। হাইকোর্ট থেকে যদি তাঁরা প্রতিকার না পান, সে ক্ষেত্রে আমাদের কিছু করণীয় নেই।’

bnusbd/আরএন

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code