কানাডায় জনসংখ্যা বেড়েছে ১০ লাখ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

কানাডা অফিস: কানাডায় প্রথমবারের মত এক বছরের মধ্যেই জনসংখ্যা বেড়েছে ১০ লাখের বেশি। দেশটির সরকার জানিয়েছে এই ১০ লাখ মানুষ যুক্ত হওয়ায় দেশটির মোট জনসংখ্যা এখন ৩ কোটি ৯৫ লাখ ৬৬ হাজার ২৪৮ জন। গত বছর এই জনসংখ্যা ছিল ৩ কোটি ৮৫ লাখ ১৬ হাজার ১শ ৩৮ জন।

Manual3 Ad Code

১৯৫৭ সালের পর এই প্রথম কানাডার ইতিহাসে দেশটির বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ছুঁলো ২.৭ শতাংশ। দেশটির সরকারি পরিসংখ্যান বলছে কানাডার মোট জনসংখ্যা বৃদ্ধির প্রায় ৯৬ শতাংশই অভিবাসন ও অভিবাসীদের কল্যাণে।

Manual5 Ad Code

শ্রমিক ঘাটতি মেটাতে কানাডার সরকার দেশটিতে ব্যাপক হারে অভিবাসী আনা ও স্থায়ী বসবাসের সুযোগসহ নাগরিকত্ব দেয়ার পরিকল্পনা নেয়। সরকারের এমন অভিবাসন নীতির ফলেই এই জনসংখ্যা বৃদ্ধি বলছে দেশটির পরিসংখ্যান বিভাগ।

তবে এতে বাসস্থান, যোগাযোগ, অবকাঠামোসহ বেশ কিছু সুযোগ-সুবিধা ও সেবা পাওয়ার ক্ষেত্রে অভিবাসীরা অসুবিধার মুখোমুখি হতে পারেন বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code