নেদারল্যান্ডস থেকে রেকর্ড সংখ্যক এফ-১৬ পাচ্ছে কিয়েভ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

লন্ডন অফিস: ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশকে ৪২টি অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান দেবে মিত্র নেদারল্যান্ডস। দেশটি সফর শেষে সামাজিক মাধ্যম এক্স-এ (টুইটার) জানান তিনি।

Manual4 Ad Code

তিনি লিখেছেন, ‘এই যুদ্ধবিমান সরবরাহের সিদ্ধান্তে আমি ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটে, তার প্রশাসন এবং দেশটির জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

Manual2 Ad Code

অবশ্য এ বিষয়ে ডাচ প্রধানমন্ত্রী রবিবার বলেছিলেন, নেদারল্যান্ডসের বিমানবাহিনীর কাছে ৪২টি এফ-১৬ রয়েছে। কিয়েভকে কতগুলো দেওয়া যেতে পারে এ নিয়ে মিত্র দেশগুলোর সঙ্গে বৈঠকে বসবেন তিনি। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code