এশিয়ান চ্যাম্পিয়নস লিগে উঠে রোনালদোর বার্তা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক: ৮৮তম মিনিট পর্যন্ত ২-১ গোলে পিছিয়ে আল নাসর। তারপরই এলো সমতা ফেরানো গোল। এরপর ইনজুরি টাইমে শাবাব আল আহলির জাল আরও দুইবার কাঁপালো তারা। দুর্দান্ত প্রত্যাবর্তনে আল নাসর ৪-২ গোলে ম্যাচটি জিতে জায়গা করে নিলো এশিয়ান চ্যাম্পিয়নস লিগে।

Manual4 Ad Code

নিজে গোল করতে না পারলেও ক্রিস্টিয়ানো রোনালদো শেষটা করিয়েছেন। মার্সেলো ব্রোজোভিচকে গোল বানিয়ে দেন তিনি। হারের মুখ থেকে ফিরে এসে জিতে যাওয়ায় রোমাঞ্চিত পর্তুগিজ ফরোয়ার্ড।

Manual5 Ad Code

ম্যাচ জয়ের পর ভক্তদের সঙ্গে নিজের আনন্দ ভাগাভাগি করেন রোনালদো। আল নাসর সমর্থকদের শেষ পর্যন্ত বিশ্বাস ধরে রাখার আহ্বান জানালেন তিনি ইনস্টাগ্রামে, ‘কঠিন খেলা, কিন্তু এশিয়ান চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা লাভের জন্য গুরুত্বপূর্ণ জয়। সবসময় শেষ পর্যন্ত বিশ্বাস করুন। কখনও আশা হারাবেন না।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code