ওয়াগনার বাহিনীকে আনুগত্য স্বীকারের নির্দেশ পুতিনের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: সশস্ত্র ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রতিষ্ঠাতা প্রিগোজিন নিহতে তার যোদ্ধাদের উদ্দেশে আদেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অবিলম্বে রাশিয়ার রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে হলফনামায় স্বাক্ষরের নির্দেশ দিয়ে ডিক্রি জারি করেছেন তিনি।

ওয়াগনার বাহিনীর হাজার হাজার সশস্ত্র যোদ্ধা এবং অন্যান্য সামরিক ঠিকাদারদের রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে আসতেই পুতিনের এমন আদেশ।

Manual5 Ad Code

ক্রেমলিনের অফিসিয়াল ওয়েবসাইটে শুক্রবার প্রকাশিত পুতিনের ডিক্রিতে বলা হয়েছে, ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানে’ যারা সেনাবাহিনীর হয়ে কাজ করছেন বা সহায়তা করছেন তাদের বাধ্যতামূলকভাবে রাশিয়ার প্রতি আনুগত্যের হলফনামায় স্বাক্ষর করতে হবে।’

Manual4 Ad Code

ওয়াগনার যোদ্ধাদের রুশ সামরিক বাহিনীর কমান্ডার এবং জ্যেষ্ঠ নেতাদের আদেশ মানতে বাধ্য বলেও ডিক্রিতে উল্লেখ করা হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code