লড়াই করে হারলো বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: উইমেন’স ফাইভ-এ-সাইড এশিয়া কাপ হকিতে চ্যালেঞ্জার পুলে তৃতীয় হয়েছে বাংলাদেশ। ওমানের সালালাহতে রবিবার নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে লড়াই করে ১০-৭ গোলে হেরেছে বাংলাদেশ।

Manual6 Ad Code

দলের হয়ে হ্যাটট্রিক করেন অর্পিতা পল। এছাড়া রাত্রি ২টি এবং মোসাম্মাৎ আক্তার ও আইরিন রিয়া একটি করে গোল করেন।

Manual7 Ad Code

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত লড়াই করার চেষ্টা করেছে বাংলাদেশ। প্রথমার্ধ শেষ করে তারা ৪-৩ গোলে পিছিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে নিজেরা চার গোল করলেও হজম করেছে ছয়টি।

পাঁচ ম্যাচে তিন জয় ও দুই হারে ৯ পয়েন্ট নিয়ে তিনে বাংলাদেশ। পাঁচ ম্যাচের সবগুলো জিতে ১৫ পয়েন্ট নিয়ে সেরা হংকং। ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে ইন্দোনেশিয়া।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code