অবসর ভেঙে টেস্টে ফিরছেন হাসারাঙ্গা

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক: গত বছরের আগস্টে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন শ্রীলঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। সীমিত ওভারের ক্যারিয়ার দীর্ঘ করতে মাত্র ২৬ বছর বয়সে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। ৪ টেস্টের ছোট্ট ক্যারিয়ারের সর্বশেষ ম্যাচটি তিনি খেলেছেন ২০২১ সালে। পাল্লেকেলেতে সেই ম্যাচ ছিল বাংলাদেশের বিপক্ষে।

Manual1 Ad Code

এবার বাংলাদেশের বিপক্ষেই অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফিরছেন হাসারাঙ্গা। আজ শ্রীলঙ্কা ক্রিকেট এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাসারাঙ্গাকে রেখেই বাংলাদেশের বিপক্ষে ১৭ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে। ধনাঞ্জয়া ডি সিলভার নেতৃত্বে এই দলে আছেন দিমুথ করুনারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্ডিমালের মতো অভিজ্ঞরা।

চোটের কারণে ফর্মে থাকা পেসার আসিতা ফার্নান্ডোকে এই সিরিজে পাচ্ছে না শ্রীলঙ্কা। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার সর্বশেষ টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন লাহিরু উদানা। দলে আছেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা নিশান পেইরিস।

Manual5 Ad Code

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ২২ মার্চ, ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। সিরিজের শেষ ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, শুরু হবে ৩০ মার্চ।

Manual3 Ad Code

শ্রীলঙ্কা টেস্ট দল: ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), দিমুথ করুনারত্নে, নিশান মাদুস্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্ডিমাল, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, লাহিরু উদারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রভাত জয়সুরিয়া, রমেশ মেন্ডিস, নিশান পেইরিস, কাসুন রাজিতা, বিশ্ব ফার্নান্ডো, লাহিরু কুমারা, চামিকা গুনাসেকারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code