

ডেস্ক নিউজ, ঢাকা:
শক্তির বিচারে আফগানিস্তান থেকে পিছিয়ে বাংলাদেশ। এমনকি ফিফা র্যাংঙ্কিংয়েও। তাছাড়া তাদের শারীরিক গড়নও একটা চিন্তার বিষয়, বিশেষ করে উচ্চতা। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আফগানদের মুখোমুখি হওয়ার আগে এইসব মাথায় রাখলেও কৌশলগত দিক থেকে বাংলাদেশকে এগিয়ে রাখছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। বিশ্বকাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল জেমি ডের দল। ঠিক এই অবস্থায় নিজেদের ‘হোম ম্যাচে’ এবার ঘুরে দাঁড়াতে চাইছে বাংলাদেশ। আগামীকাল (বৃহস্পতিবার) আফগানিস্তানের বিপক্ষে লড়াইয়ের আগে লাল-সবুজ দলের অধিনায়ক জামাল প্রত্যাশার বেলুন উড়িয়ে দিয়েন।