নেইমারের অভিষেক পেছালো

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক: গোড়ালির ইনজুরিতে গত ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে নেইমার। সম্প্রতি পিএসজি ছেড়ে নতুন ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন তিনি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এরই মধ্যে সৌদি আরবে পা রেখেছেন। কিন্তু নতুন জার্সিতে তাকে মাঠে দেখতে হলে অপেক্ষা করতে হবে আরও প্রায় একমাস।

Manual4 Ad Code

কোচ হোর্হে জেসুস জানিয়েছেন, ইনজুরির কারণে আল হিলালে নেইমারের অভিষেকের জন্য অপেক্ষা করতে হবে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত। শনিবার কিং ফাহদ আন্তর্জাতিক স্টেডিয়ামে ৬০ হাজার দর্শকের সামনে অভ্যর্থনা জানানো হয় ব্রাজিলের তারকা ফরোয়ার্ডকে। আল হিলালের হোম গ্রাউন্ডের আকাশে ‘নেইমার নীল’ লেখা ব্যানারে ড্রোন উড়িয়ে স্বাগত জানানো হয়।

Manual6 Ad Code

তারপর জেসুস বলেন, ‘নেইমার একজন উদ্ভাবনী ও সৃজনশীল খেলোয়াড়। সে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। কিন্তু তার এখনও হালকা ইনজুরি আছে। সে কবে ফিরবে আমি জানি না আসলে। সম্ভবত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে সে প্রস্তুত থাকবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code