গণতন্ত্র ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে চান মির্জা ফখরুল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এই সংকট শুধু বিএনপির বিষয় নয়। এটা আজকে সমগ্র বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা। এর চেয়ে বড় সংকট আগে কখনও আসেনি। আমি কথা বলতে পারবো না, আমি বিচার পাবো না, আমি সিকিউরিটি পাবো না, আমি স্বাস্থ্যসেবা পাবো না, আমি শিক্ষা পাবো না, এটা হতে পারে না।’

রবিবার (৩ সেপ্টেম্বর) রোহিঙ্গা সমস্যা নিয়ে এক সেমিনারে বিএনপির মহাসচিব এই আহ্বান করেন। গুলশানে হোটেল লেকশোরে বিএনপির উদ্যোগে ‘রোহিঙ্গা সংকট এবং রোহিঙ্গা প্রত্যাবর্তন কৌশল’ শীর্ষক এই সেমিনার হয়। এই সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

Manual7 Ad Code

মির্জা ফখরুল বলেন, ‘আপনাদের (গণমাধ্যম) মাধ্যমে সব আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে, ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে, একইসঙ্গে জনগণের কাছে বলতে চাই যে, আসুন আজকে আমরা বাংলাদেশের মানুষকে তার গণতন্ত্রকে ফিরিয়ে দিতে, তার ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্য পাশে দাঁড়াই।’

Manual5 Ad Code

নিউইয়র্ক টাইমে প্রকাশিত প্রতিবেদনের প্রসঙ্গে টেনে মির্জা ফখরুল বলেন, ‘নিউইয়র্ক টাইমস পরিষ্কার করে বলেছে যে, ধীরে ধীরে গোপনে নীরবে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। মিলিয়স অব পিপল। এটাই সত্য। আজকে এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এখান থেকে বেরিয়ে আসার কোনও বিকল্প নেই।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code