

কানাডা অফিস: দাবানলের ভয়াবহতা এতটা ছিল যে, উড়োজাহাজে আরোহণ করতে পারেনি। বৃহস্পতিবার নাগাদ দাবানলের অবস্থান ছিলো ইয়েলোনাইফের পনের কিলোমিটার উত্তর পশ্চিমে। শনিবার নাগাদ এই আগুন শহরের কাছাকাছি চলে আসতে পারে।
পুরো উত্তর-পশ্চিম ভূখণ্ডে অন্তত ২৪০টি দাবানল তৈরি হয়েছে এবং এটি তার একটি। এ কারণে মঙ্গলবার সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
ওই অঞ্চলটি অনেক বড় ও ঘনবসতিপূর্ণ। ইয়েলোনাইফে প্রায় বিশ হাজার মানুষ বসবাস করে।এদের সবাইকে শুক্রবার সকালের মধ্যে শহর ছাড়তে বলা হয়েছে।