টরন্টোর ফোবানায় যাচ্ছেন না বালাম

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

কানাডা অফিস: প্রায় চার দশক আগে ফেডারেশন অফ বাংলাদেশ ইন নর্থ আমেরিকা (ফোবানা) শুরু হয়েছিলো এখন তা টুকরো টুকরো হয়ে একাধিক ফোবানায় পরিণত হয়েছে। এবছর পাঁচটি খণ্ডিত ফোবানা শুধু হতে যাচ্ছে পহেলা সেপ্টেম্বর থেকে। দুটি আমেরিকায় এবং তিনটি কানাডায়। কানাডায় একটি মন্ট্রিয়লে আর দুটি হচ্ছে টরন্টোতে। তবে টরন্টোর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়েছেন শিল্পী বালাম।
শেরাটন সেন্টার টরন্টো হোটেলে অনুষ্ঠিত ফোবানায় অংশ নেয়ার জন্য চুক্তিবদ্ধ হলেও শেষ মূহুর্তে তা বাতিল করে দেন শিল্পী কাজী এম ডি আলি জাহাঙ্গীর ওরফে বালাম। গত বৃহস্পতিবার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে অনুষ্ঠানে না যাওয়ার কথা জানান শিল্পী বালাম।

Manual8 Ad Code

ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে শিল্পী বালাম বলেন, আমি আন্তরিকভাবে দুঃখিত যে, কিছু অনিবার্য পরিস্থিতির কারণে আমি ৩৭ তম ফোবানা কনভেনশনে উপস্থিত হতে পারছিনা। নীচের পোস্টারগুলিতে আমার ছবি দেখে কেউ বিভ্রান্ত হবেন না। আপনাদের কিছু ভালো মুহুর্ত উপহার দেবার জন্য আমি এবং আমার টিম প্রস্তুত ছিলাম। কিন্তু কিছু যুক্তিসঙ্গত কারণে তা হচ্ছে না।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code