সালমান শাহকে নিয়ে অনুসন্ধানী তথ্যচিত্র

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহ। ৬ সেপ্টেম্বর তার ২৭তম মৃত্যুবার্ষিকী। মৃত্যুর এত বছর পরেও তিনি সমান জনপ্রিয়। তাকে নিয়ে ভক্তরা আজও মাতম করে। আজও তাকে ভুলতে পারেনি চলচ্চিত্রাঙ্গনের মানুষ ও সতীর্থরা। তাদের কাছে সালমানের মৃত্যু এক বড় রহস্য। কিন্তু কেন?

এর উত্তর খুঁজতেই চিত্রনায়ক সালমান শাহকে নিয়ে বৈশাখী টেলিভিশনের অনুসন্ধানীমূলক বিশেষ তথ্যচিত্র ‘স্মৃতিতে সালমান শাহ’। যা প্রচার হবে তার মৃত্যুবার্ষিকী (৬ সেপ্টেম্বর) উপলক্ষে, দুপুর ১২টা ৩০ মিনিটে।

Manual7 Ad Code

বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে তথ্যচিত্রটির গ্রন্থনা ও ধারা বর্ণনা করেছেন তারেক সিকদার। মো. বেলাল হোসেনের চিত্রগ্রহণে এটির সম্পাদনা করেছেন তাজদীদ উল ইসলাম। সমন্বয়কের দায়িত্ব পালন করেন দুলাল খান। নির্মাণ তত্ত্বাবধানে ছিলেন প্রোগ্রাম ম্যানেজার লিটু সোলায়মান।

সমন্বয়ক ও সালমান শাহের বন্ধু সাংবাদিক দুলাল খান জানান, ‘এই তথ্যচিত্রের অনুসন্ধানে উঠে এসেছে জানা অজানা অনেক কিছু।’

Manual1 Ad Code

জানান, এতে সালমান শাহকে নিয়ে কথা বলেছেন মামলার তদন্ত কর্মকর্তা, মা নীলা চৌধুরী, মামা আলমগীর কুমকুম, স্ত্রী সামিরা, পরিচালক সোহানুর রহমান সোহান, ছটকু আহমেদ, অভিনয়শিল্পী ফেরদৌস, ডন, ঋতুপর্ণা, ভাবনা, নীরব, সাকিব সুলেরী, মালি জাকির, প্রত্যক্ষদর্শী ডলি বেগম প্রমুখ। সেই সঙ্গে রয়েছে সালমান শাহর আত্মহত্যার চূড়ান্ত প্রতিবেদন জমাদানকারী পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারের বক্তব্য।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code