এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন শান্ত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: দারুণ ছন্দে থাকা নাজমুল হোসেন শান্ত এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন। আফগানিস্তানের বিপক্ষে খেলার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন এই বাঁহাতি ব্যাটার। পাকিস্তান থেকে দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন তিনি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Manual6 Ad Code

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন শান্ত। ফিজিও বায়েজিদ ইসলাম বলেছেন, ‘শান্ত ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে ভোগার কথা জানায়। সে ফিল্ডিং করতে পারেনি। এমআরই স্ক্যানের মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি, শান্ত টুর্নামেন্টের বাকি অংশে খেলবে না। সে দেশে ফিরে বিশ্বকাপের প্রস্তুতির জন্য পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নেবে।’

এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে ৮৯ রানের পর আফগানিস্তানের বিপক্ষে করেন ১০৪ রান। গ্রুপ পর্বের ম্যাচ শেষে ১৯৩ রান নিয়ে শান্ত সবার ওপরে অবস্থান করছেন।

Manual8 Ad Code

ফর্মে থাকা শান্ত ছিটকে যাওয়ায় সুপার ফোরে কঠিন পরিস্থিতিতে পড়তে হবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে। এদিকে এশিয়া কাপে ১৭ জনের স্কোয়াড চূড়ান্ত থাকায় লিটনের অন্তর্ভুক্তি নিয়ে অনিশ্চয়তা ছিল। শান্ত ছিটকে যাওয়ায় নতুন করে আর কাউকে নিতে হবে না। লিটনই মূল স্কোয়াডে সংযুক্ত হতে পারবেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code