বাড়ি কিনতে হলে একাধিক শর্ত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

কানাডা অফিস: কানাডাতে আপাতত বাড়ির কেনার সুযোগ পাচ্ছেন না বিদেশিরা। তবে বাড়ি কিনতে হলে একাধিক শর্ত আছে এতে। এই সব শর্ত পূরুন করা গেলেই কানাডায় বাড়ি কেনা যাবে। আবাসন সংকটের মুখে পড়া কানাডার নাগরিকদের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। তবে এই আইনের বাইরে থাকবেন উদ্বাস্তু এবং স্থায়ী বাসিন্দারা।

Manual7 Ad Code

লাগামহীন বাড়ির দাম নিয়ন্ত্রণে জাস্টিন ট্রুডো সরকারের পক্ষ থেকে গত ৮ এপ্রিল বাড়ি কেনায় বিদেশি বিনিয়োগকারীদের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দেয়া হয়। পয়লা জানুয়ারি থেকে কার্যকর হলো সে ঘোষণা।
বিদেশিরা দুই বছরের জন্য শুধু শহরের বাড়িগুলো কিনতে পারবেন না। তবে গ্রীষ্মকালীন কটেজগুলোর মতো বিনোদনমূলক সম্পত্তি কেনার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

বাংলাদেশসহ অনেক দেশের নাগরিক কানাডায় দ্বিতীয় বসতি গড়ে তুলছেন অনেক বছর ধরেই। এই উদ্যোগে এবার লাগাম টানলো ট্রুডোর সরকার।
২০২১ সালে হিসেবে কানাডায় বাড়ির দাম বেড়েছে প্রায় ২০ শতাংশ। সঙ্গে বাড়ছে বাড়িভাড়া। এ অবস্থায় স্থানীয় নাগরিকরা যেন আবাসন খাতে আসতে পারেন, সে লক্ষ্যে নেয়া হয়েছে কিছু পদক্ষেপ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code