লিবিয়ায় ভয়াবহ বন্যায় প্রাণহানি ৩ হাজার ছাড়ালো

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

মধ্যপ্রাচ্য ডেস্ক :লিবিয়ার পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় মৃত্যুর সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। বন্যা কবলিত এলাকায় এখন পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) লিবিয়ার বেনগাজি প্রশাসন এই তথ্য নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

মঙ্গলবার লিবিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র তাকফিক শুকরি বলেন, এই বন্যায় ২ হাজার ৮৪ জন নিহত হয়েছে। নয় হাজার মানুষ নিখোঁজ রয়েছে। তাছাড়া প্রায় ২০ হাজার মানুষ ভিটামাটি ছেড়ে বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হয়েছে। এদিকে লিবিয়ার পূর্বাঞ্চলের বেনগাজি প্রশাসন ধারণা করছে, প্রায় তিন হাজার মানুষ মারা গেছে।

রাজধানী ত্রিপোলিতে জাতীয় ঐক্য সরকারের প্রধানমন্ত্রী আবদুল হামিদ দইবা বলেন, ১৪ টন ত্রাণ সামগ্রী ও চিকিৎসা কর্মীদের নিয়ে একটি বিমান বেনগাজির দিকে রওনা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেরনা শহর। সেখানে প্রবেশ করতে সমস্যা হচ্ছে।

Manual7 Ad Code

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ত্রিপোলি সরকার পূর্বাঞ্চলকে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছে। অসহায় মানুষদের জন্য সাহায্য পাঠানোর ঘোষণা দিয়েছে। সবাই ত্রাণ নিয়ে বিভক্ত লিবিয়ার পূর্বাঞ্চলে যাচ্ছে।

Manual5 Ad Code

বেনগাজি প্রশাসন বলেছে, ভূমধ্যসাগরীয় শহর দেরনা থেকে এক হাজারেরও বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code