সৌদি আরবে ইউনেস্কোর বৈঠকে ইসরায়েলি প্রতিনিধিদল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

মধ্যপ্রাচ্য ডেস্ক :সৌদি আরবে জাতিসংঘের সংস্থা ইউনেস্কোর একটি বৈঠকে অংশ নিয়েছে ইসরায়েলের একটি প্রতিনিধিদল। সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual5 Ad Code

রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪৫তম অধিবেশনে তিনজন ইসরায়েলি কর্মকর্তাকে দেখা গেছে। বার্তা সংস্থাটি যোগাযোগ করলে কর্মকর্তারা কোনও কথা বলেননি।

Manual4 Ad Code

এক ইসরায়েলি কর্মকর্তা জানান, এই প্রতিনিধি দলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা-বিষয়ক উপ-মহাপরিচালক ও প্যারিসে ইউনেস্কোতে নিযুক্ত রাষ্ট্রদূত ছিলেন।

তিনি আরও জানান, ইসরায়েলের শিক্ষা মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি ও ইসরায়েলের পুরাকীর্তি কর্তৃপক্ষের চেয়ারম্যানও এই বৈঠকে অংশ নিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে সৌদি সরকার কোনও মন্তব্য করেনি। তাছাড়া ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও ইউনেস্কোও কোনও মন্তব্য করেনি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code