জওয়ান ছবি দিয়ে কে বেশি লাভবান হলেন!

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

স্টার আনন্দ প্রতিবেদক : শাহরুখ ও নয়নতারা ছাড়াও নামকরা আরও অনেক কুশলী জওয়ান ছবিতে অভিনয় করেছেন।
শুধু ভারতে নয়, বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে সাড়া ফেলেছে শাহরুখ খান ও নয়নতারা অভিনীত অ্যাকশন-থ্রিলার ‘জওয়ান’। পরিচালনা করেছেন অ্যাটলি। আর জওয়ান তার পরিচালিত পঞ্চম ছবি। কিন্তু এরা কেউ নন, অন্য একজন এই ছবির মাধ্যমে বিপুল অর্থ তার পকেটে পুরছেন।

জানা গেছে, মুক্তির দিনই রেকর্ড ৭৫ কোটি রুপির ব্যবসা ছাড়াও আয়ের দিক থেকে বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে বলিউডের আলোচিত এই সিনেমা। ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়া এই সিনেমার আয় ইতিমধ্যে প্রায় এক হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। কিন্তু এত বিপুল আয়ের সিংহভাগ কে পাচ্ছেন, জানেন ? যিনি পাচ্ছেন, তিনি শাহরুখ, নয়নতারা কিংবা অ্যাটলি নন!

Manual1 Ad Code

জওয়ান ছবিতে শাহরুখ খান, নয়নতারা ও অ্যাটলি প্রচুর পরিশ্রম করেছেন। ছবিটির সাফল্যে প্রশংসাও পাচ্ছেন তারা। কিন্তু লাভের লাভ যিনি করছেন তিনি আর কেউ নন, তিনি শাহরুখ পত্নী গৌরী খান। জওয়ান ছবিটি প্রযোজনা করেছে গৌরী খানের ফার্ম। তাই তো লভ্যাংশের বেশির ভাগটাই যাচ্ছে গৌরীর অ্যাকাউন্টে।

Manual5 Ad Code

জানা গেছে, গৌরী’র ছবিটি নির্মাণ করতে ৩০০ কোটি রুপি খরচ হয়েছে। মুক্তির মাত্র চার দিনের মধ্যেই খরচ তুলে নিয়েছে জওয়ান। শুধু শাহরুখ ও নয়নতারা নন, জওয়ান ছবিতে বিজয় সেতুপতি, দীপিকা পাড়ুকোন, প্রিয়ামণি, সানিয়া মালহোত্রা ছাড়াও সঞ্জয় দত্তের মতো নামকরা কুশলীরা অভিনয় করেছেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code