ভারতের সম্ভাব্য ভূমিকা নিয়ে কাজ করেছে যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: ব্রিটিশ কলম্বিয়াতে শিখ নেতা হারদীপ সিং নিজ্জার হত্যায় ভারত সরকারের গুপ্তচরদের সম্ভাব্য ভূমিকার বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘খুব ঘনিষ্ঠভাবে’ কাজ করেছে কানাডা। মঙ্গলবার কানাডীয় সরকারের এক সিনিয়র সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।

Manual4 Ad Code

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি বলেছে, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছি। এরমধ্যে গতকাল (সোমবার) প্রকাশ্যে বিষয়টি হাজির করাও অন্তর্ভুক্ত রয়েছে। আমাদের কাছে থাকা প্রমাণ উপযুক্ত সময়ে বিনিময় করা হবে।

সোমবার কানাডায় নিজ্জার হত্যাকাণ্ডে ভারতকে কাঠগড়ায় তুলেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছিলেন, কানাডার নাগরিক নিজ্জার হত্যাকাণ্ডে ভারত সরকারের গুপ্তচরদের জড়িত থাকার গ্রহণযোগ্য অভিযোগ তদন্ত করছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code