পূজার পোশাক এনেছে সারা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: পূজার পোশাকে শরতের স্নিগ্ধতা ফুটিয়ে তুলতে ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ লাইফস্টাইল নিয়ে এসেছে দুর্গাপূজা সংগ্রহ। দেশীয় ঐতিহ্য, সংস্কৃতি ও নিত্যনতুন ট্রেন্ডি ডিজাইনের মিশেলে পোশাক সেজেছে। পূজার কালেকশনে এবারের থিম হচ্ছে মান্ডালা আর্ট।

Manual2 Ad Code

ডিজাইনের ক্ষেত্রে উৎসব, ঋতু, সময়, ক্রেতার বয়স ও ক্রয় ক্ষমতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। সুতি, ভিসকস, জর্জেট, সিল্ক ইত্যাদি কাপড়ের তৈরি সারা’র পোশাকগুলো বিভিন্ন সাইজে পাওয়া যাচ্ছে। থিমের সঙ্গে মিল রেখে ডিজাইন, পোশাকের প্যাটার্ন ও মোটিফের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন চক্রে আঁকা শিল্প। রঙ হিসেবে বেশিরভাগই সাদা, লাল, কমলা, রয়্যাল ব্লু, কালো ও আরও বিভিন্ন রঙ প্রাধান্য পেয়েছে।
এ বছর সারার পূজা কালেকশনে নারীদের জন্য থাকছে কুর্তি, ফ্যাশন টপস, থ্রিপিস, সিঙ্গেল পিস, কাফতান এবং শাড়ি। এছাড়া পার্টি ওয়্যার, এক্সক্লুসিভ প্রিন্টেড শাড়ি, প্রিন্টেড থ্রিপিস, ফ্যাশন টপস এবং প্রিন্টেড কাফতান থাকছে। পুরুষদের জন্য থাকছে পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট ইত্যাদি। এছাড়াও চিনো ও ডেনিম কালেকশনও থাকছে। শিশুদের জন্যও রয়েছে রঙিন পোশাক।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code