ফের শুরু হচ্ছে সেলিব্রিটি ক্রিকেট লিগ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: অনাকাঙ্ক্ষিত ঘটনায় বন্ধ হয়ে যাওয়া তারকাদের নিয়ে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগ আবারও শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে আয়োজক কমিটি জেনারেশন নেক্সট।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আট দলের ক্যাপ্টেনদের সঙ্গে আলোচনা করে আমরা সেলিব্রিটি ক্রিকেট লিগ আবারও শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। চলতি মাসের ১৫-২০ তারিখের মধ্যে এই টুর্ণামেন্ট আবারও শুরু হবে। যেখান থেকে গ্রুপ পর্বের খেলা বন্ধ হয়েছিল ঠিক সেখান থেকেই শুরু হবে এই খেলা।

আয়োজক কমিটি আরও জানায়, খেলায় যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে তদন্তের স্বার্থে কোন থানায় এবং কত জনের নামে মামলা হয়েছে তা প্রকাশ করেনি।

প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয় সেলিব্রিটি ক্রিকেট লিগ ২০২৩। ১৮ জন করে মোট আটটি দলে ভাগ হয়ে বিনোদন অঙ্গনের তারকা ও কলাকুশলীরা এতে অংশ নেন।

Manual3 Ad Code

কিন্তু শুক্রবার (২৯ সেপ্টেম্বর) খেলা চলাকালীন মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দলের খেলোয়াড়দের মধ্যে এক অনাকাঙ্খিত ঘটনা সৃষ্টি হওয়ায় সাময়িকভাবে এই টুর্ণামেন্ট স্থগিত ঘোষণা করা হয়।

Manual7 Ad Code

সিসিএল আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঘটনাটি হঠাৎ করেই মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে হয়ে যায়। তবে ভিডিও ফুটেজ থেকে দোষীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা তথা মামলা করা হয়েছে। লিগের সবগুলো দলের অধিনায়কের সম্মতিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান আয়োজকরা।

Manual4 Ad Code

তবে কার কার বিরুদ্ধে, কোন থানায় মামলা করা হয়েছে, সেটা প্রকাশ করা হয়নি। মামলায় আসামির তালিকায় চার-পাঁচজনের নাম রয়েছে বলে ইঙ্গিত করেন আয়োজকদের মুখপাত্র। প্রেস কনফারেন্সের এক পর্যায়ে দল দুটির অন্য সদস্যদের মধ্যে মিটমাট করে দেওয়া হয়। সংবাদ সম্মেলনে সবার সামনেই নিজের দলের হয়ে ক্ষমা চান নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code