বিদায় নিয়েছে মৌসুমি আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনাও নেই

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। কয়েক দিন ধরে দু-এক জায়গায় বৃষ্টি হলেও প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। আজও সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্কই থাকবে। আর দিন ও রাতে এই তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।

Manual3 Ad Code

সোমবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Manual6 Ad Code

সিনপটিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে।

Manual1 Ad Code

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে ঢাকাসহ সারা দেশেই দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারা দেশের কোথাও বৃষ্টি হয়নি। গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ফরিদপুর, খুলনা, মোংলায় ৩৫ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ২১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code