অভিমান ভেঙে সালমানের ‘টাইগার ৩’ সিনেমায় অরিজিতের গান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক: বিবাদ ভুলে সালমানের ছবিতে অরিজিতের গান। বক্স অফিসে রাজত্ব ফিরে পেতে মরিয়া বলিউড অভিনেতা সালমান খান। অনুরাগীদের ধারণা, ‘টাইগার-৩’ ছবি দিয়ে ক্যারিয়ারের হারানো জৌলুশ ফিরে পাবেন ভাইজান। এরই মধ্যে সিনেমাটির টিজার ও ট্রেলার প্রশংসা কুড়িয়েছে দর্শকদের।

Manual5 Ad Code

সালমান ভক্তদের জন্য আজ এসেছে নতুন খবর, দীর্ঘ ৯ বছরের দ্বন্দ্ব মিটিয়ে সালমান খানের ছবিতে গান গাইছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। ‘টাইগার থ্রি’তে থাকছে অরিজিতের গান।

ভক্তদের জন্য দারুণ এই সংবাদটি প্রকাশ্যে এনেছেন সালমান নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ বৃহস্পতিবার ( ১৯ অক্টোবর ) অরিজিতের গানটির একটি দৃশ্য শেয়ার করেছেন অভিনেতা। সেখানে কালো শার্ট-প্যান্টে দেখা গেছে অভিনেতাকে। সঙ্গে সানগ্লাস। সালমানের সঙ্গে ক্যাটরিনাকে দেখা গেছে রঙিন পোশাকে। গানের শিরোনাম, ‘লেকে প্রভু কা নাম’।

Manual3 Ad Code

ক্যাপশনে সালমান লিখেছেন, ‘প্রথম গানের প্রথম ঝলক। ও হ্যাঁ, এটা আমার জন্য অরিজিৎ সিংয়ের প্রথম গান।’

‘টাইগার থ্রি’ পরিচালনা করেছেন মনিশ শর্মা। প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। ছবিতে সালমান ক্যাটরিনা ছাড়াও আছেন, ইমরান হাশমি, রিভাথি, রণবীর সুরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা সহ অনেকে। ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। ১২ নভেম্বর মুক্তি পাবে ‘টাইগার থ্রি’।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code