কেউ ডিস্টার্ব করলে জনগণ ব্যবস্থা নেবে: মায়া

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘আমরা আমাদের সমাবেশ শান্তিপূর্ণভাবে করতে চাই। কেউ যদি ডিস্টার্ব করতে আসে জনগণ তার ব্যবস্থা নেবে।’

Manual5 Ad Code

শনিবার ( ২৮ অক্টোবর ) বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশস্থলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মায়া বলেন, ‘জামায়াতকে সমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশ। এরপরও যদি তারা জোর করে সমাবেশ করতে চায় সেটা দেখার জন্য প্রশাসন রয়েছে। প্রশাসন ব্যবস্থা নেবে। এটা নিয়ে আমরা মাথা ঘামাই না। আমাদের মাথা ঘামানোর বিষয় আমাদের আজকের সমাবেশ।’

Manual3 Ad Code

এর আগে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু হয়। লোকসংগীত শিল্পী প্রীতি সরকারের কণ্ঠে ‘জয় বাংলা বলিয়া’ গান দিয়ে আজ বেলা সাড়ে ১১টায় সমাবেশ শুরু হয়। সমাবেশের মূল কার্যক্রম শুরু হবে দুপুর আড়াইটার দিকে।

Manual4 Ad Code

এর আগে সকাল ১০টার দিকে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন ঢাকা মহানগর, বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট এবং নারায়ণগঞ্জ থেকে নেতা–কর্মীরা। বিভিন্ন স্থান থেকে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন তাঁরা। নেতা–কর্মীরা ব্যানার-প্লাকার্ড ও পতাকা নিয়ে সমাবেশে উপস্থিত হন। ঢাকা মহানগরের পাশাপাশি আশপাশের ৫ জেলা থেকে বিপুলসংখ্যক নেতা–কর্মী সমাবেশে যোগ দেবেন বলে জানান আওয়ামী লীগের নেতারা।

Manual8 Ad Code

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, মির্জা আজম, সংস্কৃতি সম্পাদক অসীম কুমার উকিল, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code