দেশজুড়ে রবি-সোমবার আরও ২ দিনের অবরোধ বিএনপির

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

দেশজুড়ে তিন দিনের লাগাতার ‘সর্বাত্মক অবরোধ’ শেষে আরও দুদিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী রবি (৪ নভেম্বর) থেকে সোমবার (৫ নভেম্বর) সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।

এছাড়াও গত শনিবার মহাসমাবেশ থেকে শুরু করে এখন পর্যন্ত সারা দেশে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করে শুক্রবার দোয়া ও মোনাজাতের কর্মসূচি দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

অনলাইন মাধ্যমে সংবাদ সম্মেলনে এসে বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন এ কর্মসূচি ঘোষণা করে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রবিবার ভোর ছয়টা থেকে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালন করা হবে।

Manual7 Ad Code

২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর একদিন হরতালের পর তিন দিনের অবরোধের ডেকেছিল বিএনপি। মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশজুড়ে ‘সর্বাত্মক অবরোধ’ করছে দলটি।

ইতোমধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। নতুন মামলাও দেওয়া হচ্ছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code