বুবলীর সঙ্গে তাপসের সম্পর্কের গুঞ্জন! অপু বিশ্বাসের মন্তব্য কী?

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্ক: গান বাংলা টিভি চ্যানেলের কর্ণধার এবং সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপসের সঙ্গে সম্পর্কে রয়েছেন শাকিব খানের দ্বিতীয় স্ত্রী চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। শনিবার বেলা ১১টার দিকে তাপসের স্ত্রী ফারজানা মুন্নির ফেসবুক পেজে এমনই একটি বিস্ফোরক পোস্ট ভেসে ওঠে।

ওই পোস্টে লেখা, ‘তাপস এবং বুবলী সম্পর্কে রয়েছেন। বুবলী আমার সংসার ধ্বংস করার চেষ্টা করছেন, যেমন করে তিনি অপু বিশ্বাসের সংসার ধ্বংস করেছেন। শাকিব খানকে ব্ল্যাকমেল করে প্রেগন্যান্ট হয়েছেন বুবলী। এখন তার টার্গেট তাপস। যদি তাপস আর আমার মধ্যে কোনো অঘটন ঘটে, তার জন্য বুবলী দায়ী থাকবে।’

Manual5 Ad Code

যদিও ফারজানা মুন্নি নামে যে আইডি থেকে পোস্টটা দেওয়া হয়েছিল, বর্তমানে সেখানে পোস্টটি খুঁজে পাওয়া যাচ্ছে না। ১৫ মিনিট পরই পোস্টটি মুছে দেওয়া হয়। যদিও পোস্টটির স্ক্রিনশট রীতিমতো ভাইরাল।

Manual8 Ad Code

ঢাকা টাইমস খোঁজ নিয়ে জানতে পেরেছে যে, মিডিয়া দম্পতি তাপস এবং মুন্নির মধ্যে কিছুদিন ধরে দাম্পত্য কলহ চলছে। যার কারণে সম্প্রতি তাপসের প্রযোজনায় ভারতে ‘খেলা হবে’ নামে একটি সিনেমার শুটিংয়ের অনুমতি পেলেও সেটির কাজ শুরু হয়নি। কারণ, সিনেমাটির নায়িকা বুবলী।

Manual2 Ad Code

কিন্তু তাপস-বুবলীর এই সম্পর্কের গুঞ্জনে শাকিব খানের প্রথম স্ত্রী (প্রাক্তন) অপু বিশ্বাস কী বলছেন? আশ্চর্যের বিষয় হলো, নিজের সংসার ভাঙার কারণে বুবলীকে ঘৃণা করলেও এবং সুযোগ পেলেই তাকে নানাভাবে কটাক্ষ করলেও তাপসের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে এখনো কিছু বলেননি অপু বিশ্বাস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code