গত দুই দিন আমি থমকে ছিলাম

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: কিংবদন্তি চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক প্রয়াত হয়েছেন। গত সোমবার (১৫ মে) সকালে মারা যান তিনি। এ খবর শুনে শোকস্তব্ধ হয়ে যান চিত্রনায়িকা শাবনূর। তাই গত দুই দিনে বিষয়টি নিয়ে কিছুই বলতে পারেননি। শুধু আনমনে ভেবেছেন, এই বিয়োগ কীভাবে মেনে নেবেন!

Manual2 Ad Code

অবশেষে স্তব্ধতা কাটিয়ে বার্তা দিলেন শাবনূর। শোনালেন ফারুকের সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতির টুকরো কিছু অংশ। অস্ট্রেলিয়া থেকে সোশ্যাল হ্যান্ডেলে দেওয়া সেই বার্তায় নায়িকা বলেছেন, ‘নিউজটি শুনে গত দুই দিন আমি থমকে ছিলাম! ভাবছিলাম কী বলবো! কারণ, ঘটনাটি মেনে নিতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল!’

এরপর স্মৃতির বাক্স খুললেন শাবনূর। বললেন, “এই তো কিছু দিন আগে, মনে হচ্ছে সেদিন দেখা হলো ওনার সঙ্গে আমার! আমি তাকে ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম, যখন উনি নির্বাচনে জয়ী হলেন। উনি আমার মাথায় হাত দিয়ে অনেক দোয়া দিলেন আর বললেন, ‘তুই সিডনি ইন্টারন্যাশনাল স্কুল’টি খুলে সমাজের জন্যে অনেক ভালো একটি উদ্যোগ নিয়েছিস। আমি অতি শীঘ্রই তোর স্কুল ভিজিট করতে যাবো! ওনার আর ভিজিট করা হলো না!”

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code