বিদায় মেয়র আরিফ, স্বাগত আনোয়ারুজ্জামান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনে মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় নগর ভবনে মেয়রের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর হাতে দায়িত্ব তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ এমপি। এ সময় বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে শুভেচ্ছা জানান এবং আধ্যাত্মিক এই নগরে উন্নয়নে সবসময় তার সহয়োগিতার হাত প্রসারিত রাখার ঘোষণা দেন।

Manual5 Ad Code

আনোয়ারুজ্জামান চৌধুরীও তাকে বিদায়ী শুভেচ্ছা জানিয়ে তার অভিজ্ঞতার আলোকে প্রয়োজনীয় ক্ষেত্রে পরামর্শ ও সহযোগিতা পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিদায়ী ও নবনির্বাচিত মেয়ররা স্ত্রী-সন্তানরাসহ সিলেট সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী এবং আওয়ামী লীগ নেতারা।

Manual5 Ad Code

এর আগে দায়িত্ব গ্রহণের প্রাক্কালে হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

দুপুর সোয়া ২টার দিকে তিনি দলীয় নেতাদেরকে নিয়ে হযরত শাহজালালের (র.) মাজারে পৌঁছান।

এ সময় তার সাথে ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তিসহ নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ।

Manual6 Ad Code

সিসিক’র নবনির্বাচিত পরিষদের কাউন্সিলররাও মাজার জিয়ারত করেন। পরে, তারা বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় আনোয়ারুজ্জামান চৌধুরী গণমাধ্যমের সাথে আলাপকালে আবারও সিলেটবাসীর দোয়া ও ভালোবাসা চেয়েছেন।

তিনি সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সবার ভালোবাসায় আমি ধন্য। সিলেটবাসী আমাকে তাদের মেয়র হিসাবে নির্বাচিত করে নগরভবনে পাঠিয়েছেন। আজ আমি দায়িত্ব গ্রহণ করবো। মেয়র হিসাবে আমার যাত্রা শুরুর প্রাক্কালে আবারও সবার দোয়া ও ভালোবাসা চাই।

তিনি বলেন, সিলেটকে একটি বাসযোগ্য নগরী হিসাবে গড়ে তোলা আমার নির্বাচনী প্রতিশ্রুতি। আমি সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আমার সর্বশক্তি নিয়ে কাজ করবো। একাজে অতীতের মতো ভবিষ্যতেও আমি নগরবাসীর ভালোবাসা ও সহযোগীতা চাই। এই সহযোগীতা থেকে আমি বঞ্চিত হবোনা- এ আমার দৃঢ় বিশ্বাস।

Manual5 Ad Code

সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয় ২১ জুন। এতে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। তবে এ নির্বাচনে দলীয় নির্দেশনা মেনে প্রার্থী হননি বর্তমান মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।

৩ জুলাই মেয়র হিসেবে শপথ নেন আনোয়ারুজ্জামান চৌধুরী। শপথের গ্রহণের প্রায় চার মাস পর মেয়রের দায়িত্ব গহণ করলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code