মিশিগানে কুলাউড়া সমিতির পিঠা উৎসব ও ঈদ পূর্ণমিলনী

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৬ মাস আগে

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের মিশিগানে কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতি আয়োজন করে নান্দনিক পিঠা উৎসব ও ঈদ পূর্ণমিলনী। ২৯ মার্চ ২০২৬ রোববার স্থানীয় সময় দুপুরে ওয়ারেন সিটির একটি হলেমনোমুগ্ধকর এই আয়োজন অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

মিশিগানে বসবাসরত কুলাউড়াবাসীর মধ্যে পারস্পরিক সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে এই আয়োজন করা হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন ডা. রায়হানুল ইসলাম। ঈদের সঙ্গীত পরিবেশন করেন মিশিগানের রেনেসাঁ কালচারাল গ্রুপের শিল্পীবৃন্দ।

এসোসিয়েশনের সভাপতি আব্দুল হাই চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থাপকের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক মো: মহিবুর চৌধুরী সোহেল। অতিথি ছিলেন সচিব মুহিবুর রহমান. শুভেচ্ছা বক্তব্য রাখেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য, মাস্টার মুবারক আলী এবং জাবরুল ইসলাম চৌধুরী খুকন|

Manual2 Ad Code

Manual8 Ad Code

এই অনুষ্ঠানে নতুন কমিটির অভিষেক শপথ পড়ানো হয়. শপথ পড়ান, উপদেষ্টা মণ্ডলীর সদস্য সচিব আব্দুর রউফ পিঠা উৎসব ও ঈদ পূর্ণমিলনী আগত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান পিঠা উৎসব ও ঈদ পূর্ণমিলনী পরিচালনা কমিটির সদস্যরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code