সংলাপের কোনো সুযোগ নেই: ওবায়দুল কাদের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

অনলাইন নিউজ ডেস্ক:

কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার সকালে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ওবায়দুল কাদেরের সঙ্গে সচিবালয় দেখা করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

Manual4 Ad Code

এদিকে পিটার হাস বলেছেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে এটাই যুক্তরাষ্ট্রের চাওয়া। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ হোক, সেই প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশে যে সহিংসতা হচ্ছে তা নিয়ে উদ্বেগ জানানো হয়েছে।

Manual3 Ad Code

অন্যদিকে ওবায়দুল কাদের গণমাধ্যমকে বলেন, সংলাপের জন্য যে সময় প্রয়োজন, সেই সময় এখন আর নেই। দেশের শতাধিক রাজনৈতিক দল রয়েছে। দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করতে গেলে সময় প্রয়োজন, তা এখন নেই।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code