ঢাকার দুই আসনে মনোনয়নপ্রত্যাশী সাঈদ খোকন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ ও ঢাকা-৮ আসনে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

Manual4 Ad Code

রোববার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ দুটি আসনে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

Manual8 Ad Code

এ সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ঢাকা-৬ ও ঢাকা-৮ আসনে দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন সাঈদ খোকন। তিনি বলেন, ‘আমি ঢাকা-৬ ও ঢাকা-৮ আসন থেকে দলীয় মনোনয়নপ্রত্যাশী। আশা করি আমার প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবেন। মনোনয়ন পেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব। এজন্য ঢাকাবাসী ও দেশের মানুষের কাছে দোয়া চাই। যাতে এ নির্বাচনে জয়লাভ করে জনগণের সেবা করতে পারি।’

Manual7 Ad Code

আপনি ডিএসসিসির সাবেক মেয়র ছিলেন; এখন সংসদ সদস্য নির্বাচিত হয়ে কোন কাজটি আগে করবেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, ‘আমি পাঁচ বছর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ছিলাম। আমার সবটুকু দিয়ে ঢাকা দক্ষিণে ইতিবাচক পরিবর্তনের চেষ্টা করেছি; আমার বিশ্বাস পরিবর্তনের সূচনা করতে সক্ষম হয়েছি।’

তিনি বলেন, ‘আমি যখন মেয়র ছিলাম তখন ঢাকার উন্নয়নে বহু কাজ করেছি। আমার বিশ্বাস সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন পেলে জনগণ আমাকে নির্বাচিত করবেন। তখন জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়ে ঢাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকব।’

মোহাম্মদ সাঈদ খোকন অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের সন্তান। ২০০৪ সালে অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ২০১৬ সালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য-১ ছিলেন সাঈদ খোকন। এছাড়া ১৯৮৭ সালে অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code