১২ দেশ ও ৪ সংস্থার আবেদন, সময় বাড়ালো ইসি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক:

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী বিদেশি পর্যবেক্ষকদের আবেদনের সময়সীমা ২১ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করেছিল নির্বাচন কমিশন। এ সময়সীমা বৃদ্ধি করে ৭ ডিসেম্বর করেছে ইসি।

আন্তর্জাতিক পর্যবেক্ষক নীতিমালা অনুযায়ী যে কোনো সংস্থা বা ব্যক্তি নির্ধারিত পদ্ধতিতে ইসির ওয়েবসাইটে দেওয়া ফরম পূরণ করে এ সময়ে আবেদন করতে পারবে। কোনো ধরনের তথ্য জানার প্রয়োজন হলে ইসিতে যোগাযোগ করা যাবে। এরই মধ্যে ১২টি দেশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবে বলে ইসিকে জানিয়েছে।

Manual8 Ad Code

মঙ্গলবার (২১ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

Manual5 Ad Code

অশোক কুমার দেবনাথ বলেন, বিদেশি পর্যবেক্ষক সংস্থাগুলো সময় বৃদ্ধির আবেদন করেছিল। তাদের আবেদনের সুপারিশ কমিশনে উপস্থাপন করা হয়েছে, কমিশন অনুমোদনও করেছে। বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য এ সময় বৃদ্ধি করে ৭ ডিসেম্বর করা হয়েছে।

তিনি আরও বলেন, এ পর্যন্ত যা আবেদন পেয়েছি তা দেশ হিসেবে ১২টি দেশের বিভিন্ন পর্যবেক্ষকের আবেদন পেয়েছি। সংস্থা হিসেবে চারটা সংস্থার আবেদন পেয়েছি। তারা আমাদের নির্বাচন পর্যবেক্ষণে আসার সম্মতি জানিয়েছে। সংখ্যা হিসেবে বিবেচনা করলে ৩০ থেকে ৩২। তবে এ সংখ্যা সামনে বাড়তে পারে। চারটি সংস্থার মধ্যে আফ্রিকান ইলেক্ট্ররাল থেকে ১১ জন, সাউথ এশিয়ান ডেভলপমেন্ট ফোরামের চার জন, আইআরআই থেকে পাঁচজন এবং ইইউ থেকে চার জন নির্বাচন পর্যবেক্ষণে আসবেন। ব্যক্তি হিসেবে ৩২ থকে ৩৩।’

অতীতের তুলনায় পর্যবেক্ষণে সাড়া মিলেছে কি? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ভালো সাড়া পেয়েছি। ব্যক্তি হিসেবে ও সংস্থা হিসেবে আমাদের নির্বাচন পর্যবেক্ষণে অনেকে আসবে।

Manual8 Ad Code

ঢাকায় বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশনের কাছে আবেদন আহ্ববানের সময় বৃদ্ধির বিষয়টি অবহিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code