ফের ৪৮ ঘণ্টার অবরোধ ডাকল বিএনপি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual5 Ad Code

সপ্তম দফায় ফের ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। আগামী রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীসহ সারা দেশে এই অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।

Manual4 Ad Code

বৃহস্পতিবার ( ২৩ নভেম্বর ) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা দেন।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে রাজধানী ঢাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। সমাবেশ পণ্ড ও নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে পরদিন ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি। এর পর থেকেই দলটি লাগাতার আন্দোলনে রয়েছে। প্রথম দফায় ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর তিন দিনের অবরোধ ডেকেছিল বিএনপি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code