নির্বাচন নিয়ে বিএনপির বলার থাকলে কমিশনকে বলুক: মোজাম্মেল হক

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, নির্বাচন নিয়ে বিএনপির কিছু বলার থাকলে তারা ইলেকশন কমিশনকে বলুক, কমিশন তা বিবেচনা করবে।

Manual6 Ad Code

আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া খরমপুর কেল্লা বাবার মাজার জিয়ারতে এলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

Manual1 Ad Code

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘বিএনপির শুভবুদ্ধির উদয় হোক। তারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড ছেড়ে নির্বাচনে অংশগ্রহণ করলে সরকারেরও কোনো আপত্তি থাকবে না। যদি বিএনপি নির্বাচনে আসতে চায় আমরা তাদের সব সময় অভিনন্দন জানাই।’ ধ্বংসাত্মক কাজ ছেড়ে সাংবিধানিক পথে নির্বাচনে অংশগ্রহণ করলে সরকারের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা থাকবে বলেও তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, কসবা-আখাউড়া সার্কেল সহকারী পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুল ইসলাম, আখাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বাহার মালদার প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code