২০ বছরে সবচেয়ে ভয়াবহ হামলা পশ্চিম তীরে, ৮ ফিলিস্তিনি নিহত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক:

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আজ রোববার এ তথ্য দিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। পশ্চিম তীরে গত ২০ বছরের মধ্যে এটাকেই ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ হামলা বলে ধরা হচ্ছে।

Manual4 Ad Code

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বলেছে, পশ্চিম তীরের জেনিন শহরে বড় এক সাঁজোয়া যানের বহর নিয়ে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। তাদের গোলা বর্ষণে নিহত হয় ৫ জন। স্বাস্থ্য সংশ্লিষ্ট একটি সূত্র এএফপিকে জানিয়েছে, এ হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেনিনের শরণার্থীশিবিরে ড্রোন হামলাও করেছে আইডিএফ। এ ছাড়া, গত শনিবার জেনিনের সরকারি হাসপাতাল এবং ইবনে সিনা ক্লিনিক ঘিরে রেখেছিল ইসরায়েলি সেনারা। তারপর তারা অ্যাম্বুলেন্সে তল্লাশি চালায়। ভারী অস্ত্রের সাহায্যে তারা গুলি বর্ষণ করেছিল বলেও জানা গেছে।

Manual8 Ad Code

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে যে, সন্ত্রাস-বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে মূল ভূখণ্ডের উত্তরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর শক্ত ঘাঁটি জেনিন শরণার্থীশিবিরে অভিযান চালানো হয়েছে। গত আগস্টে দুই ইসরায়েলি নিহত হওয়ার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Manual8 Ad Code

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার জেনিনের কাছে কাবাতিয়াতে নিজ বাড়ির বাইরে ২৫ বছর বয়সী এক চিকিৎসককে হত্যা করেছে আইডিএফ। এ ছাড়া, রামাল্লা শহরের কাছে এল-বিরেহতে একজন এবং নাবলুসের দক্ষিণে একটি গ্রামে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের সময় আরেক ফিলিস্তিনি নিহত হয়েছে।

গত ৭ অক্টোবর থেকেই গাজা অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা শুরু করে ইসরায়েল। পাশাপাশি তারা গাজায় স্থল অভিযান চালাতে থাকে। গাজার হামাস সরকারের তথ্যানুযায়ী, অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলের হামলায় প্রায় ১৫ হাজার মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে অনেক শিশু রয়েছে। ইসরায়েলে হামাসের হামলায়ও মারা যায় ১ হাজার ২০০ ইসরায়েলি।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code