বুধবার অবরোধ ও বৃহস্পতিবার হরতাল ডেকেছে বিএনপি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক:

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন আয়োজনের এক দফা দাবিতে আগামী বৃহস্পতিবার দেশব্যাপী সকাল–সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

Manual5 Ad Code

এর আগের দিন বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচিও ঘোষণা করেছে দলটি।

সোমবার ( ২৭ নভেম্বর ) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কর্মসূচির ঘোষণা করেন।

Manual5 Ad Code

এ নিয়ে তৃতীয় দফায় হরতাল ও অষ্টম দফায় অবরোধ ডাকল বিএনপি। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে সমমনা ও শরিক দলগুলোও এসব কর্মসূচি পালন করছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code