বিএনপিতে তারেকের নেতৃত্ব যাঁরা মানছেন না, তাঁরা স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual8 Ad Code

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে যারা নেতা হিসেবে মানতে পারছেন না, তাঁরা নির্বাচনে আসতে নতুন প্ল্যাটফর্ম তৈরি করছেন বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

বিএনপি না এলে নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হবে কিনা—এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার কাছে তথ্য আছে, তারেক রহমানকে যারা নেতা হিসেবে মানতে পারছেন না, তাঁর নেতৃত্ব মানতে যাদের কষ্ট হচ্ছে, তাঁরা কিন্তু এরই মধ্যে নির্বাচনে আসবে বলে আমরা জানি। নির্বাচনে আসার জন্য তাঁরা বিভিন্ন প্ল্যাটফর্মও তৈরি করেছেন।’

Manual4 Ad Code

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা দেখেছেন বিএনপির যে নেতৃত্ব, তা দলটির অনেকের পছন্দ না। যে কারণে তাঁরা নতুন দল করে নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করছেন। আবার বিএনপিরও অনেকেই প্রার্থী হওয়ার চেষ্টা করছেন বলে জেনেছি।’

লেভেল-প্লেয়িং ফিল্ড আছে কিনা—জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, আপনারা দেখবেন, সেটা আছে কিনা। রাজনৈতিক দলগুলোতো প্রচার করবেই। সবাই প্রচারে নামবে। নিজেদের প্রার্থী নিয়ে তাঁরা আনন্দ করবে, উৎসব করবে। বিএনপি নেতারাতো কারাগারে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘তাঁদের যতগুলো নেতা কারাগারে, তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে। তাঁরা ভাঙচুর করেছেন। বাস জ্বালিয়েছেন, মানুষ পুড়িয়েছেন। এসব ঘটনা আমরা শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে মামলা করেছি ও তাঁরা গ্রেপ্তার হয়েছেন। এছাড়াও তাঁরা বিভিন্ন সময়ে রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড করেছেন। বিনা কারণে কাউকে ধরা হয়নি।’

বিএনপি এখন কঠোর আন্দোলন করবে বলে ঘোষণা দিয়েছে—এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘সেই কঠোর আন্দোলন কী আমি জানি না। আমরাতো দেখলাম, ট্রেনের লাইন কাটার জন্য তাঁরা গিয়েছিল, এ দেশের জনগণ তাঁদের ধরিয়ে দিয়েছে। বাসে আগুন দেওয়ার চেষ্টা করলে জনগণ তাঁদের ধরে পুলিশে দিয়েছে। এতে প্রমাণ হয়, এ দেশের মানুষ সহিংসতা পছন্দ করে না। যেখানে জনসমর্থন নেই, সেখানে এ ধরনের চিন্তা কাম্য না।’

Manual5 Ad Code

নির্বাচন ঘিরে কোনো নাশকতার আশঙ্কা আছে কিনা জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, ‘আমি এখন পর্যন্ত এ ধরনের কোনো খবর পাইনি। আর নাশকতা কেবল বাংলাদেশের মানুষ না, বিশ্বের কোনো সভ্য দেশের মানুষ পছন্দ করেন না। যতই নাশকতা করবে, ততই জনবিচ্ছিন্ন হবে। এতে জনসমর্থনের চেয়ে ধিক্কার জুটবে তাঁদের ভাগ্যে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, মানুষ সেটাই চাচ্ছে। সেই আলোকিত বাংলাদেশ থেকে কেউ আর অন্ধকারে ফিরে যেতে চাচ্ছে না। আগামী নির্বাচনে নিজেদের পছন্দের মানুষকে নির্বাচিত করবেন বলে মানুষ তৈরি হয়ে আছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Manual8 Ad Code

তিনি বলেন, বিএনপির কথিত চেয়ারপারসন তারেক রহমান রাজনীতি করবেন না বলে মুচলেকা দিয়েছিলেন। আবার রাজনীতির মাঠ গরম করছেন। একেক সময় একেক ঘোষণা দিচ্ছেন। ২৮ অক্টোবর সরকার পরিবর্তন হবে, তারপর বিএনপি যেভাবে চাইবে, সেভাবে দেশ চলবে। এমন ঘোষণাও দিয়েছিলেন। সেদিন তারা প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর করেছে। হাসপাতালে তারা ভাঙচুর করেছে। মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারা নিশ্চিত যে কোনো দিন নির্বাচনে আসতে পারবে না। যে কারণে তারা কুৎসা রটাচ্ছে, অবান্তর কথা বলে যাচ্ছে। এ কথাটা জোরের সঙ্গে বলতে পারি, নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, সঠিক সময়ই নির্বাচন হবে। এ দেশের মানুষও একটা উৎসবমুখর পরিবেশে চলে এসেছে। সবাই নিজেদের প্রার্থীকে কীভাবে বিজয়ী করা যায়, সেগুলো নিয়ে চিন্তা করছে। কে নির্বাচনে এল আর কে এল না বা কে কী বলল—তা নিয়ে মানুষের কোনো উদ্বেগ নেই।

হরতাল-অবরোধে নির্বাচনে সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমি আগেই বলেছি, নির্বাচনে পরাজয় জেনেই তারা আসছে না। ২০০৮ সালে ৩০টি আসন পেয়েছিল। ২০১৪ সালে নির্বাচনে আসেনি। এরপরে জ্বালাও-পোড়াও করল। সারা বাংলাদেশে অগ্নি সন্ত্রাস করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code