ইউরোপে ভয়াবহ শীতকালের শঙ্কা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

লন্ডন প্রতিনিধি: প্রাকৃতিক গ্যাসের দাম কমাতে কোনও কিছু না করা হলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোকে আগামী পাঁচ থেকে ১০টি ভয়াবহ শীতকালের মুখোমুখি হতে হবে বলে সতর্ক করে দিয়েছেন বেলজিয়ামের জ্বালানি মন্ত্রী টিনে ভ্যান ডার স্ট্রাটেন। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ইউরোপসহ পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশ মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর ফলে জ্বালানির বিশাল মূল্যবৃদ্ধি মোকাবিলায় ইউরোপের দেশগুলো হিমশিম খাচ্ছে। এমন পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে গ্যাসের দাম হ্রাস এবং বিদ্যুতের দাম থেকে গ্যাসের দাম আলাদা করার দাবি জোরাল হচ্ছে।
ইউক্রেনের প্রতি সমর্থন জানানো দেশগুলো রাশিয়ার গ্যাস এবং তেল আমদানি বন্ধের চেষ্টা করছে। ইউক্রেন যুদ্ধের আগে পর্যন্ত ইউরোপের প্রধান জ্বালানি সরবরাহকারী ছিল রাশিয়া।গত বছর ইউরোপীয় ইউনিয়নের মোট চাহিদার প্রায় ৪০ শতাংশ গ্যাস সরবরাহ করেছিল রাশিয়া। বর্তমানে ইউরোপে গ্যাসের সরবরাহ সীমিত করছে দেশটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code