রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ, ওএসসিইর বৈঠক বর্জন তিন বাল্টিক দেশের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্ক: এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া—ইউরোপের বাল্টিক অঞ্চলের এ তিন দেশ অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপের (ওএসসিই) মন্ত্রীপর্যায়ের একটি বৈঠক বর্জনের ঘোষণা দিয়েছে। দেশ তিনটির সরকার জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে আমন্ত্রণ জানানোয় তাদের পররাষ্ট্রমন্ত্রীরা ওই বৈঠকে উপস্থিত থাকবেন না।

বাল্টিক অঞ্চলের তিন দেশ গতকাল মঙ্গলবার একটি যৌথ বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, উত্তর মেসিডোনিয়ার রাজধানী স্কপিয়েতে আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত হবে ওএসসিইর ৩০তম মন্ত্রিপর্যায়ের বৈঠক। এই বৈঠকে উপস্থিত থাকছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ।

Manual3 Ad Code

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘রুশ পররাষ্ট্রমন্ত্রীকে বৈঠকে আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে বৈধতা দেওয়ার ঝুঁকি নেওয়া হয়েছে। আমরা এই সিদ্ধান্তের জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। বৈঠকে সশরীর রুশ পররাষ্ট্রমন্ত্রীর অংশ নেওয়া মস্কোকে আরেকটি প্রচারের সুযোগ এনে দেবে।’

শুধু বাল্টিক অঞ্চলের তিন দেশ নয়, বৈঠক বর্জন করেছে ইউক্রেনও। গতকাল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেহ নিকোলেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে বলেন, ওএসসিইর মন্ত্রীপর্যায়ের এবারের বৈঠকে ইউক্রেনের প্রতিনিধিরা অংশ নেবেন না।

Manual8 Ad Code

বিবৃতিতে আরও বলা হয়, ইউক্রেনের ভূখণ্ডে মস্কোর আগ্রাসন শুরুর পর এবারই প্রথম কোনো ইউরোপীয় সংগঠনের বৈঠকে রাশিয়ার পক্ষ থেকে পূর্ণ প্রতিনিধিদল উপস্থিত থাকছে। এটা চলমান সংকটকে আরও ঘনীভূত করবে।

এ বিষয়ে ওলেহ নিকোলেঙ্কো বলেন, ওএসসিইর নীতি ভেঙেছে রাশিয়া। সংগঠনের প্রতিনিধি তিন ইউক্রেনীয়কে ৫০০ দিন জোর করে কারাগারে রেখেছে। এরপরও সংগঠনের বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ওএসসিই। এর প্রতিবাদে বৈঠক বর্জনের সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন।

Manual4 Ad Code

ইউক্রেন ও বাল্টিক অঞ্চলের তিন দেশের বৈঠক বর্জনের বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code