১০ ডিসেম্বর আ.লীগকে সমাবেশের অনুমতি দেয়নি ইসি: ওবায়দুল কাদের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক:

১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকায় সমাবেশ করতে চেয়েছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। কিন্তু নির্বাচন কমিশনের অনুমতি না মেলায় সমাবেশ হচ্ছে না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Manual6 Ad Code

মঙ্গলবার ( ০৫ ডিসেম্বর ) সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট-সংলগ্ন মরহুম হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে কাদের এ কথা জানান।

Manual4 Ad Code

ওবায়দুল কাদের বলেন, ‘১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে আওয়ামী লীগের সমাবেশ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে হচ্ছে না। নির্বাচন কমিশন বাইরে কর্মসূচির আবেদন গ্রহণ না করায় ভেতরে এই কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। বাইরে যে সমাবেশ করার কথা সেটি করছি না। নির্বাচনী বিধির বাইরে আমরা যেতে চাই না।’

Manual7 Ad Code

গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করতে শেখ হাসিনার সংগ্রাম বৃথা যাবে না জানিয়ে কাদের বলেন, এ দেশে গণতন্ত্রের পথ মসৃণ নয়, জটিল পথ। সাম্প্রদায়িক, জঙ্গিবাদ অপশক্তি—এরা গণতন্ত্রকে সমর্থন করে না। যারা নির্বাচন বয়কট করছে, অবরোধ-হরতাল ডাকছে, তারা গণতন্ত্রের শক্তি নয়।’

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code