৪১তম বিসিএস: নন ক্যাডারে ৩১৬৪ জনকে নিয়োগের সুপারিশ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual1 Ad Code

৪১তম বিসিএসে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগের সুপারিশ পাননি এমন ৩ হাজার ১৬৪ জনকে নন ক্যাডারে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

Manual3 Ad Code

বৃহস্পতিবার ( ০৭ ডিসেম্বর ) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

Manual8 Ad Code

পিএসসি সূত্র জানায়, নন ক্যাডারে নিয়োগ দিতে গত ২২ নভেম্বর ৪ হাজার ৫৩ পদের জন্য আবেদন আহ্বান করে পিএসসি। এতে আবেদন করেন আট হাজারের বেশি চাকরিপ্রার্থী।

Manual8 Ad Code

গত ৩ আগস্ট ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। এতে ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। পেশাগত বা কারিগরি ১৬টি ক্যাডারে যোগ্য প্রার্থী না পাওয়ায় কাউকে সুপারিশ করা যায়নি। এ ছাড়া আর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হয়নি এমন ৯ হাজার ৮২১ জন প্রার্থীকে নন-ক্যাডার পদের জন্য কৃতকার্য করা হয়।

সরকারি চাকরিতে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিতে ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code