ব্যাট হাতে মারতে যাওয়ার ঘটনায় নিষেধাজ্ঞা পেলেন রাজা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ক্রীড়া ডেস্ক:

Manual5 Ad Code

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটে–বলে দুর্দান্ত পারফরম্যান্স করে জিম্বাবুয়েকে রোমাঞ্চকর এক জয় এনে দিয়েছেন সিকান্দার রাজা। নিজেদের ইতিহাসের প্রথম দিবারাত্রির ম্যাচে ৬৫ রান ও ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন তিনি। কিন্তু জয় ও ম্যাচসেরার আনন্দ উপভোগ করতে পারলেন না জিম্বাবুয়ের অধিনায়ক।

হারারেতে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ বলে ১ উইকেটের জয়ের ম্যাচে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ব্যাট দিয়ে মারতে উদ্যত হয়েছিলেন রাজা। সেই ঘটনার কারণে ২ ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি। সর্বশেষ ২৪ মাসে তাঁর নামের পাশে ৪ ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। এতে করে সামনের দুই ম্যাচে নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি।

রাজার নিষেধাজ্ঞা ইতিমধ্যে শুরুও হয়েছে। বিকেলে শুরু হওয়া দ্বিতীয় টি–টোয়েন্টিতে তাঁকে ছাড়াই খেলতেও নেমেছে জিম্বাবুয়ে। শুধু ডিমেরিট পয়েন্টেই পার পাননি জিম্বাবুয়ের অলরাউন্ডার ৫০ শতাংশ ম্যাচ ফিও কাটা গেছে তাঁর। রাজার সঙ্গে ডিমেরিট ও জরিমানা গুনেছেন দ্বন্দ্বে জড়ানো আয়ারল্যান্ডের দুই ক্রিকেটার কার্টিস ক্যাম্ফার ও জশ লিটল। এক ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তারা। সঙ্গে ম্যাচ ফির ১৫ শতাংশ করে কাটা গেছে তাঁদের।

Manual2 Ad Code

জিম্বাবুয়ের ইনিংসের ১৪ তম ওভারে বাগ্‌বিতাণ্ডার ঘটনাটি ঘটে। লিটলের বলে সিঙ্গেল রান নেওয়ার সময় দৌড়ের মাঝপথে আয়ারল্যান্ডের বোলার দাঁড়ালে রেগে যান রাজা। দুজনের ঝগড়ায় লিটলের সতীর্থ ক্যাম্ফারও যোগ দেন তাতে। এরই একপর্যায়ে ক্যাম্ফারকে ব্যাট হাতে মারতে তেড়ে যান রাজা। পরে তাঁদের শান্ত করেন মাঠের দুই আম্পায়ার।

Manual8 Ad Code

bnusbd/আরএন

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code