পিএসজিতে এমবাপ্পের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস লিগ সাফল্য অধরা থেকেই যাচ্ছে পিএসজির। কিন্তু যে উচ্চাভিলাষী প্রকল্প তৈরি করে কিলিয়ান এমবাপ্পেকে আনা। চলমান ব্যর্থতায় ফরাসি ফরোয়ার্ডের ভবিষ্যৎ পরিকল্পনার কথা আবারও আলোচনায়। বায়ার্ন মিউনিখের কাছে শেষ ষোলোয় পরাজয়ের পর তার কাছে ভবিষ্যৎ ভাবনা জানতে চাওয়া হয়েছিল। তিনি সাফ বলে দিয়েছেন, এখন শুধু চলমান মৌসুম নিয়ে ভাবছেন তিনি।

দ্বিতীয় লেগে ২-০ গোলে হেরে যাওয়া ম্যাচটায় এমবাপ্পেকে বোতলবন্দী করে রেখেছিল বায়ার্ন ডিফেন্স। যার ফলটা স্কোরলাইনেই স্পষ্ট! দুই লেগ মিলে মিউনিখের দলটা ৩-০ তে জিতে পিএসজিকে বিদায় দিয়েছে। গত ৭ বছরে শেষ ষোলোতে পঞ্চমবারের বিদায় নিতে হলো তাদের।

Manual6 Ad Code

এই অবস্থায় ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতেই এমবাপ্পে বলেছেন, ‘না, না। আমি ভীষণ শান্ত আছি। এই মুহূর্তে যে বিষয়টি আমার জন্য জরুরি সেটা হলো চলমান মৌসুমে লিগ ওয়ান জয়। তার পর দেখা যাবে।’

Manual4 Ad Code

অবশ্য পরের মৌসুমে কী হবে তা নিয়ে আবার রহস্যও রেখে দিয়েছেন তিনি। তার কথাতেই বোঝা গেলো, ‘এই মুহূর্তে এই মৌসুমের কথাই আমি বলছি। আপাতত আর কিছু না। তবে সার্বিক অবস্থায় আমরা হতাশ।’

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code