ওয়ার্ডপ্রেসে ত্রুটি, ওয়েবসাইটের নিরাপত্তায় হালনাগাদ ব্যবহারের পরামর্শ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্ক: ওয়েবসাইট তৈরির অন্যতম জনপ্রিয় মুক্ত কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) ওয়ার্ডপ্রেসে ‘রিমোট কোড এক্সিকিউশন’ (আরসিই) ত্রুটির সন্ধান পাওয়া গেছে। এ ত্রুটি কাজে লাগিয়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে নতুন কোড যুক্ত করে সাইবার হামলা চালাতে পারে হ্যাকাররা। বিষয়টি জানতে পেরে দ্রুত ‘ওয়ার্ডপ্রেস ৬.৪.২’ সংস্করণ উন্মুক্ত করেছে ওয়ার্ডপ্রেস কর্তৃপক্ষ। পুরোনো সংস্করণে এই নিরাপত্তা ত্রুটি থেকে যাওয়ায় ব্যবহারকারীদের দ্রুত হালনাগাদ সংস্করণ ব্যবহারের পরামর্শ দিয়েছে তারা।

Manual8 Ad Code

ওয়ার্ডপ্রেসের নিরাপত্তা প্রতিষ্ঠান ওয়ার্ডফেন্সের একদল গবেষক সম্প্রতি এই ত্রুটি শনাক্ত করেন। ওয়ার্ডপ্রেসের তথ্যমতে, আরসিই ত্রুটির কারণে সরাসরি ক্ষতি করা না গেলেও বিভিন্ন প্লাগইনের মাধ্যমে সাইবার হামলা চালানো সম্ভব। ফলে যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারেন ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীরা।

Manual7 Ad Code

উল্লেখ্য, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ৮০ কোটিরও বেশি ওয়েবসাইট তৈরি করা হয়েছে, যা বিশ্বের মোট ওয়েবসাইটের প্রায় ৪৫ শতাংশ। ওয়ার্ডপ্রেসে হালনাগাদ সংস্করণ সাধারণত স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হয়ে থাকে। তবে জটিল নিরাপত্তা ত্রুটি থাকায় হালনাগাদ সংস্করণটি চালু হয়েছে কি না, তা পরীক্ষা করে দেখার পরামর্শ দিয়েছে ওয়ার্ডপ্রেস কর্তৃপক্ষ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code