সাবেক আইজিপি মো. নূরুল আনোয়ার আর নেই

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্ক: বীর মুক্তিযোদ্ধা, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), কলামিস্ট, লেখক, টেলিভিশন টকশোর নিরাপত্তা বিশ্লেষক এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানের মামা মো. নূরুল আনোয়ার আর নেই।

Manual6 Ad Code

গলব্লাডার ক্যান্সারে আক্রান্ত হয়ে ছয় মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে ১০ ডিসেম্বর ২০২৩ (রোববার) ভোর সাড়ে ৪টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

তার মৃত্যুতে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী, স্বররাষ্ট্রমন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী, স্বররাষ্ট্র সচিব, আইজিপি এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শোক প্রকাশ করেছেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) পরিবার মো. নূরুল আনোয়ারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবদেনা জ্ঞাপন করছে।

Manual2 Ad Code

রোববার সকালে রাজারবাগ পুলিশ লাইনসে মরহুমের জানাজা শেষে বাদ আসর চট্টগ্রামের সীতাকুন্ডের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল আনোয়ার ১৯৫০ সালের ৩১ ডিসেম্বর চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার বাড়বকুন্ডে জন্মগ্রহণ করেন। তার বাবা বাংলাদেশ রেলওয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। তিনি ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বঙ্গবন্ধুর রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।

বঙ্গবন্ধুর ডাকে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসাবে সরাসরি অংশগ্রহণ করেন। ১৯৭৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসাবে যোগদান করেন। চাকরি জীবনে তিনি তৎকালীন গোপালগঞ্জ মহকুমার সর্বশেষ মহকুমা পুলিশ প্রশাসক ছিলেন।

তাছাড়া তিনি চুয়াডাঙ্গা, কিশোরগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া, রাঙামাটিসহ ৫টি জেলায় পুলিশ সুপারের দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের প্রথম উপকমিশনার ছিলেন।

Manual2 Ad Code

কিশোরগঞ্জের পুলিশ সুপার হিসাবে ১৯৯০ সালে পাকুন্দিয়াতে কথিত পীর মতিউরের সন্ত্রাসী আস্তানা গুঁড়িয়ে দিয়ে বাংলাদেশে সর্বপ্রথম সন্ত্রাসী জঙ্গি দমনের নেতৃত্ব দেন। মো. নূরুল আনোয়ার মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুর একনিষ্ঠ ভক্ত হওয়ার কারণে ২০০৩ সালে ডিআইজি পদোন্নতির মাত্র একদিন পূর্বে তৎকালীন বিএনপি সরকার তাকে চাকরি থেকে অপসারণ করে।

পরবর্তীতে প্রশাসনিক ট্রাইব্যুনাল রায়ে তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকরি ফিরে পেয়ে ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত হন। ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করলে পিআরএল থাকা অবস্থায় মো. নূরুল আনোয়ারকে পরবর্তীতে ভূতাপেক্ষভাবে পুলিশের সর্বোচ্চ পদ-আইজিপি পদে পদোন্নতি প্রদান করেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code