প্রশাসনে বিভিন্ন পদে রদবদল ও পদোন্নতি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্ক: প্রশাসনে একজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। দুজন অতিরিক্ত সচিবকে দেওয়া হয়েছে গ্রেড-১ পদমর্যাদা। ওএসডি অবস্থায় থাকা তিন অতিরিক্ত সচিবকে পৃথক তিনটি মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। বিটিআরসি’র চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়ানো হয়েছে।

Manual8 Ad Code

ওএসডি অবস্থায় থাকা ছয়জন যুগ্মসচিবকে পৃথক ছয়টি মন্ত্রণালয়ে পোস্টিং দেওয়া হয়েছে। এছাড়া ইন্দোনেশিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উলি­খিত রদবদলের পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

Manual6 Ad Code

জারি করা আদেশে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মোহা. সেলিম উদ্দিনকে সচিব পদে পদোন্নতি দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। পৃথক আদেশে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব কেয়া খানকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

পৃথক আদেশে মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীনকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে ওএসডি করা হয়েছে।

Manual7 Ad Code

পৃথক আদেশে ওএসডি অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদকে ভূমি মন্ত্রণালয়ে, ইয়াসমীন পারভীনকে খাদ্য মন্ত্রণালয়ে এবং মো. রবিউল ইসলামকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

পৃথক আদেশে চুক্তিভিত্তিক নিয়োজিত প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদকে ২০১৫ সালের ২৯ মে পর্যন্ত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার এ নিয়োগ পূর্বের চুক্তি ও অনুরূপ শর্তে ১৪ ডিসেম্বর অথবা যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

পৃথক আদেশে ওএসডি যুগ্মসচিব মোহাম্মদ আব্দুল আহাদকে রাজউকের সদস্য, নাজমা বেগমকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য, মোহাম্মদ শাহীনকে বাংলাদেশ জুট মিলস করপোরেশনের পরিচালক এবং মো. আরিফুল হককে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অপর আদেশে সালমা সিদ্দিকা মাহতাবকে স্বাস্থ্যসেবা বিভাগে এবং মোছা. সুলতানা পারভীনকে যুগ্মপ্রধান হিসেবে পরিকল্পনা বিভাগে সংযুক্তি দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে ইন্দোনেশিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন মো. তরিকুল ইসলাম। কর্মজীবনে তিনি দুবাই, মাদ্রিদ, ত্রিপোলি এবং এথেন্সে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তরিকুল ইসলাম বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code