

আসাম ( ভারত) প্রতিনিধিঃ
ভারতের হরিয়ানার ঝাজ্জর জেলার বাহাদুরগড় থানার অন্তগর্ত বিহুনি গ্রামে একটি বাড়িতে আগুন লেগে মৃত্যু হয়েছে ২ শিশুকন্যার। মৃত শিশুকন্যাদের বয়স যথাক্রমে ৬ বছর ও ৬ মাস। উভয়ে সম্পর্কে দিদি- বোন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই বিপত্তি বলে মনে করছে পুলিশ।
শুক্রবার (২২ ডিসেম্বর ) সকালে ডিএসপি আশুতোষ শিবম সাংবাদিকদের জানান, ” বাহাদুরগড় থানা এলাকার বিহুনি গ্রাম থেকে পুলিশ খবর পেয়েছিল যে গ্রামে আগুন লেগে ২টি শিশু মারা গিয়েছে। ” ডিএসপি আরও জানান, পুলিশ ও উধ্বর্তন আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেন। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যে ঘরে ২বোনকে দেখা যায়। তাদের একজনের বয়স ৬ বছর এবং অন্যজনের বয়স ৬ মাস। তাঁদের ২ জনেই অগ্নিদগ্ধ অবস্থায় পাওয়া গিয়েছে। ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।
News/ S-1